ডেস্ক রিপোর্ট:জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের সিদ্ধান্ত ও ঐকমত্যের বিষয়গুলো দলগুলোর কাছে দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে।
আজ (৩০ জুলাই) বুধবার ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ২২তম দিনের বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলোর সারসংক্ষেপ আজ বিকালের মধ্যেই দলগুলোর কাছে পৌঁছে যাবে। আর পুরো সিদ্ধান্তপত্র আগামীকালের মধ্যে দেয়া হবে।
নারী প্রতিনিধিত্ব সংক্রান্ত আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে খসড়া প্রস্তুত করে দলগুলোর কাছে দেয়া হবে। তবে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কিত প্রস্তাব এখনো আলোচনায় আসেনি, কারণ এটি আলোচ্যসূচিতে ছিল না।
নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘এই অধিকার বাস্তবায়নে সংবিধানের সংশোধন ও পরিমার্জন প্রয়োজন।
তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে যে ৫টি প্রস্তাব দেয়া হয়েছিল। সেই ৫টি প্রস্তাবে ঐকমত্য হয়নি।
পাশাপাশি কমিশনের পক্ষ থেকে প্রতিবেদনে যা ছিলো বিএনপির পক্ষ থেকে তাদের সুস্পষ্ট সুপারিশ, অর্থাৎ যেগুলো একমত সেটা জানিয়েছে এবং যেখানে একমত নন, তারা কী কারণে একমত হননি সেটাও জানিয়েছে। সেজন্য বিএনপিকে ধন্যবাদ। এখন প্রতিটি অনুচ্ছেদের আলোচনা করার সময় ও সুযোগ নেই। কিন্তু আপনাদের কাছে সংশোধনীগুলোর সংযোজনী দেয়া হয়েছে।
যদি আপনাদের (উপস্থিত রাজনৈতিক নেতারা) আপত্তি থাকে আগামীকাল সকালের মধ্যে আমাদের কাছে সংশোধনী পৌঁছানোর ব্যবস্থা করেন। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো আজকে বিকালের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেবো।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply