1. admin@muktoakash24.com : shorif : shorif haider
ইউক্রেন যুদ্ধে অস্ত্র হাতে তুলে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশী যুবক! - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

ইউক্রেন যুদ্ধে অস্ত্র হাতে তুলে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশী যুবক!

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

ইউক্রেনে যুদ্ধের ময়দানে আছে গাজীপুরের মোহাম্মেদ তাইয়েফ। মা-বাবার নিষেধ অমান্য করেই ওখানে থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণ যুদ্ধের মাঠে নামায় পরিবারের লোকজন উদ্বিগ্ন। আত্মীয়-স্বজন, গ্রামবাসী তাদের নিয়ে রয়েছেন উৎকণ্ঠায়। তার মা- বাবা-ভাইয়ের প্রতিটা মুহূর্ত কাটছে যুদ্ধ যন্ত্রণায়। পর্যাপ্ত অর্থ থাকলেও নেই খাদ্য মজুত। গাজীপুরের কাপাসিয়ার ব্যবসায়ী হাবিবুর রহমান দীর্ঘদিন থেকেই বসবাস করছেন ইউক্রেনে। তার দুই ছেলে তাইয়েফ ও মোহাম্মেদ কারিম। কিয়েভেস্কি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়ুয়া বড় ছেলে তাইয়েফ ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন।

কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের সন্তান হাবিবুর রহমান পরিবারের লোকজন নিয়ে ইউক্রেনে পড়েছেন যুদ্ধ পরিস্থিতিতে।

কিয়েভে বসবাসরত হাবিবুর রহমান জানান, ছেলে যুদ্ধে যাক এটা চাননি তারা। তবু ইউক্রেনের হয়ে যুদ্ধে গেছে।  বর্তমানে কিয়েভ থেকে প্রায় দেড়শ’ কিলোমিটার দূরে আছে যুদ্ধের মাঠে। তাইয়েফ যুদ্ধের ময়দান থেকে মাঝে- মধ্যেই কথা বলেন তার বাবার সঙ্গে। পরিবারের লোকজন নিয়ে ইউক্রেনে বসবাসরত হাবিবুর রহমান তার ছেলেকে নিয়ে যেমন দুশ্চিন্তায় রয়েছেন তেমনি গোটা পরিবারের লোকজন রয়েছেন যুদ্ধ যন্ত্রণায়। তাদের ঘরে পর্যাপ্ত নগদ অর্থ থাকলেও খাদ্য সংকটে পড়েছেন। মারণাস্ত্রের হামলায় বারবার প্রকম্পিত হয়ে উঠেছে গোটা শহর, আর নির্ঘুম রাত কাটছে তাদের। তাইয়েফ যুদ্ধে গেছে, এ খবর শুনে কাপাসিয়ায় বসবাসরত তার দাদি গোল মেহের জানালা ধরে দিন-রাত তাকিয়ে থাকেন অজানার উদ্দেশ্যে। বিলাপ করছেন, দোয়া করছেন যুদ্ধ থেকে অক্ষত অবস্থায়, সুস্থ ফিরে আসুক নাতি। ছেলে হাবিবুর আর তার পরিবারের সবাই রক্ষা পাক যুদ্ধের ছোবল থেকে। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী উৎকণ্ঠায় রয়েছেন। এলাকার সবাই চাইছে তাদের প্রিয় মানুষ হাবিবুরের পরিবারের লোকজন নিরাপদ থাকুক, ফিরে আসুক এই বাংলার মাটিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই