1. admin@muktoakash24.com : shorif : shorif haider
ইসরাইলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

ইসরাইলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের নাবলুস শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে বহু। বুধবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

এদিন স্থানীয় সময় সকাল ১০টার দিকে শহরটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর সেখানে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, অভিযানের শুরুতেই শহরের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। মূলত এক ফিলিস্তিনি যোদ্ধার বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়।

লায়ন্স ডেন নামের ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এখনো নাবলুস শহরে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি তারা।

২০২৩ সালের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা অধিকৃত অঞ্চলে ১৩ শিশুসহ ৬১ জনে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই