1. admin@muktoakash24.com : shorif : shorif haider
একনেক প্রকল্পের জন্য ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

একনেক প্রকল্পের জন্য ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৯ Time View

ডেস্ক রিপোর্ট: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২১ হাজার ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৪ হাজার ১৯৩ কোটি ৫৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৬ হাজার ৫৩৯ কোটি ২৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৬ কোটি ৫৯ লাখ টাকা।

আজ (২৩ মার্চ) রবিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

পরিকল্পনা উপদেষ্টা জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালীকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প—‘চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ’, ‘ঢাকার পানি ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সক্ষমতা বাড়ানো’ এবং ‘সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ (২য় সংশোধিত)’ প্রকল্প অনুমোদন পেয়েছে।

অন্যান্য অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—বাণিজ্য মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ডিজিটাল কানেকটিভিটি শক্তিশালীকরণে সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক ভিন্নয়ন (৩য় সংশোধিত)’ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দাতলা রাস্তা নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন’, শিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকার আশপাশে ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্প, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্প অনুমোদিত হয়েছে।

অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের ‘সারা দেশের ক্ষতিগ্রস্ত খাদ্য গুদাম ও অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামো মেরামত ও সংস্কার’ প্রকল্প; ভূমি মন্ত্রণালয়ের ‘জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম সংস্কার ও মেরামত’ প্রকল্প; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রুভেন বুল তৈরি’ প্রকল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

এছাড়া কুষ্টিয়ায় নতুন সার্কিট হাউজ নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন প্রকল্পের সময়সীমা চতুর্থবারের মতো বৃদ্ধি করা হয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই