1. admin@muktoakash24.com : shorif : shorif haider
ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের টেস্ট সিরিজ - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের টেস্ট সিরিজ

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ Time View

ক্রীড়া ডেস্ক: টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। লাল বলে পাওয়া আত্মবিশ্বাস যেন সাদা বলেও টেনে আনতে পারলো না বাংলাদেশ। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো টাইগাররা।

সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

জবাব দিতে নেমে ১৪ বল হাতে রেখেই ২৯৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ের ম্যাচে ১১৩ রানের ইনিংস উপহার দেয় নায়ক রাদারফোর্ড।

তানজিদ তামিম ৬০ বলে ৬০, মিরাজ ১০১ বলে ৭৪ ও মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫৫ রান করেন। ওয়েস্ট  ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড নেন ৩টি উইকেট।

২৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। দলীয় ২৭ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। ব্রান্ডন কিং ৯ ও এভিন লুইস ১৬ রান করে আউট হন। এরপর কাসি কার্টিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন শাই হোপ। ৬৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯৪ রানে ৩৭ বলে ২১ রান করে আউট হন কার্টি। তার বিদায়ের পর রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হোপ।

আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রাদারফোর্ড। দুজনেই তুলে নেন ফিফটি। দলীয় ১৯৩ রানে ৮৮ বলে ৮৬ রান করে আউট হন হোপ। তবে মারমুখী ব্যাটিংয়ে ৭৭ বলে সেঞ্চুরি তুলে নেন রাদারফোর্ড। আউট হওয়ার আগে ৮০ বলে ১১৩ রান করেন। জাস্টিন গ্রেভসের অপরাজিত ৪১ রানে ভর করে ১৪ বলে হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই