1. admin@muktoakash24.com : shorif : shorif haider
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সরকারি দলের ভরাডুবি - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সরকারি দলের ভরাডুবি

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১ Time View

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। নির্বাচনে সভাপতিসহ ১৩টি পদে জয়ী হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল। অপরদিকে সাধারণ সম্পাদক পদসহ মাত্র ৪টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। সাধারণ সম্পাদক পদে জয়ী এডভোকেট মোহাম্মদ তারেক জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা।

নির্বাচনে ডান প্যানেল বলে পরিচিত বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম সহ ১৩টি পদে বিজয় লাভ করেন। এ প্যানেল থেকে সিনিয়র সহ সভাপতি পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট কাসেম আলী ও অ্যাডভোকেট নাজিম উদ্দিন। সহ সাধারণ (হিসাব) পদে অ্যাডভোকেট মোঃ মাহবুবুল আলম টিপু  এবং পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে  অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন বিজয়ী হয়েছেন।

এছাড়া জ্যেষ্ঠ আইনজীবী পদে অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১ , অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী ও অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন বিজয়ী হয়েছেন। আর নবীন আইনজীবীদের ৪টি সদস্য কোটায় অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট এম.এম. ইমরুল শরীফ, অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন ও অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন।

অপরদিকে সরকার সমর্থিত আওয়ামী লীগ প্যানেল সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক সহ মাত্র ৪টি পদে জয় লাভ করে। এ প্যানেল থেকে সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে বিজয়ী অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েম, আপ্যায়ন-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী অ্যাডভোকেট ফরহাদ আহমদ এবং সদস্য কোটায় অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক-১ বিজয়ী হন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৫৪ জন। তবে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৮৬ জন আইনজীবী।
শনিবার ১৭টি পদে পৃথক দুটি প্যানেলে সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত চকরিয়া ও কক্সবাজার দুটি পৃথক কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই