1. admin@muktoakash24.com : shorif : shorif haider
ক্ষমতা ছাড়তে সরকারকে বাধ্য করা হবে; বিএনপি - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

ক্ষমতা ছাড়তে সরকারকে বাধ্য করা হবে; বিএনপি

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২ Time View
  • ডেস্ক রিপোর্টঃ বিএনপির শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন ক্রমান্বয়ে বেগবান হবে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জনগণ সরকারকে পদত্যাগে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করবে। দেশ ও দেশের মানুষের কল্যাণে এবং মহান স্বাধীনতার ফসল গণতন্ত্র পুনঃরুদ্ধারে দেশের সব শ্রেণি-পেশার জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করি।

আজ (১৫ ফেব্রুয়ারী) বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির আলোচনা সংবাদমাধ্যমে তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি ১০ দফা দাবি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অব্যহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে সব ইউনিয়নে যে পদযাত্রা কর্মসূচি ছিল তা সফলভাবে পালিত হলেও দেশের বেশ কিছু জেলায় বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণ পদযাত্রায় যোগদানকারী নেতাকর্মীদের ওপর সরকারি দলের তথাকথিত শান্তি সমাবেশ থেকে আক্রমণ চালায়। এতে বিএনপির শতশত নেতাকর্মী আহত ও গুলিবিদ্ধ হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রেই পুলিশের ভূমিকা ছিল দর্শকের কিংবা ক্ষমতাসীনদের পক্ষে। এমনকি আহত নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে । আসামি করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে, গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। আমরা এসব অগণতান্ত্রিক ও নিপীড়নমূলক কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

খন্দকার মোশাররফ আরও বলেন, ‘সরকারি দলের সম্মেলনের দিন আমরা ঘোষিত কর্মসূচি স্থগিত করেছিলাম। অথচ তারা আমাদের প্রতিটি কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে চলেছে। রাজনৈতিক সংস্কৃতিতে এসব ঘটনা বর্জনীয় বলেই তা জনগণ প্রত্যাখ্যান করে নিন্দা জানায়। জনগণ আশা করে সরকারি দল রাজনৈতিক কর্মসূচীর নামে এমন সহিংস তৎপরতা বন্ধ করবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের দূর্ভোগ মোচন এবং দেশ ও দেশের জনগণকে দুর্নীতি, অনাচার, লুট ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অন্যায়ভাবে কারারুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ রাজনৈতিক কারণে আটক নেতাকর্মীদের মুক্ত করতে যে আন্দোলন হচ্ছে তা আরও বেগবান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই