1. admin@muktoakash24.com : shorif : shorif haider
গত ১৫ বছর ধরে আমরা আন্দোলনে আছি, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকব: মির্জা ফখরুল - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

গত ১৫ বছর ধরে আমরা আন্দোলনে আছি, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকব: মির্জা ফখরুল

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫২ Time View

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর ধরে আমরা আন্দোলনে আছি, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকব। আমরা শান্তির সাথে আন্দোলন করছি, শান্তির সাথে এই আন্দোলনে থাকব। আমাদের বাধা দিলে সেই বাধা অবশ্যই আমরা অতিক্রম করে যাবো। জনগণ আমাদের সাথে আছে। এই জনগণ বাধা প্রতিরোধ করবেই, করবে।

গতকাল (৪ মার্চ) শনিবার বিকেলে উত্তরা পূর্ব থানার আউয়াল এভিনিউ সড়কে পদযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনে করেছে যে তারা এভাবে গত দুইটা নির্বাচন করেছে এবারো ওইভাবে নির্বাচন করে নিয়ে যাবে। আর আবারো সেইভাবে জনগণকে শোষণ করবে, জনগণের সম্পদ লুট নিয়ে যাবে। কিন্তু এবার মানুষ এটা হতে দেবে না। মানুষ রাস্তায় নেমেছে। আন্দোলনের পর আন্দোলন হচ্ছে, রাজপথে আন্দোলন হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো। এবার আমরা আর কোনো নির্বাচন, সেই তামাশার নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন হতে দেবো না, এদেশের মানুষ হতে দেবে না।

নেতা-কর্মীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের এই আন্দোলন জনগণের অধিকার ফিরে পাবার আন্দোলন, আমাদের এই আন্দোলন সমগ্র মানুষের যে কথা বলার অধিকার, সেই অধিকার ফিরে পাবার আন্দোলন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান আপনারা নিজের মতো করে কাটা-ছেঁড়া করে নিজেদের মতো করে ছাপিয়ে নিয়েছেন? জনগণের কোনো অধিকার নাই সেই সংবিধান?’

তিনি বলেন, “যেখানে মানুষ ভোট দিতে পারে না, ভোট দিতে যায় না। আপনাদের মনে আছে ২০১৪ সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন মানুষ ভোটের দিতে পারে নাই, মানুষ ভোট দিতে যায়নি। ভোটকেন্দ্রগুলোতে কুকুর-বিড়াল দেখা গেছে। জাগপার মরহুম নেতা শফিউল আলম প্রধান বলেছিলেন, ‘কুত্তা মার্কা নির্বাচন’।”

মির্জা ফখরুল বলেন, ‘আবার এই সরকার একটা পাতানো নির্বাচন, সাজানো নির্বাচনের আয়োজন করতে চলেছে। তারা বার বার করে বলছে, ভোট হবে এই সরকারের অধীনে। এই সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে ভোট কখনো নিরপেক্ষ হতে পারে? এই ভোট নিরপেক্ষ হতে পারে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশের মানুষ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সবার আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তবেই নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই কমিশনের মাধ্যমেই জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর মহানগর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, রকিবুল ইসলাম বকুল, কৃষক দলের হাসান জাফির তুহিন, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই