1. admin@muktoakash24.com : shorif : shorif haider
গনতন্ত্র ও দূর্ণীতি রোধে নাইজেরিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

গনতন্ত্র ও দূর্ণীতি রোধে নাইজেরিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৫ Time View

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমন করতে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্টকারী দেশটির কয়েকজন নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বুধবার এক বিবৃতিতে বলেন, (নাম প্রকাশ না করা) ওইসব ব্যক্তি যাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। এমনকী তাদের পরিবারের সদস্যরাও ওই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন।

তিনি বলেন, আমরা নাইজেরিয়া এবং সারা বিশ্বে গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং সমর্থনে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ আমি নাইজেরিয়ার ওইসব ব্যক্তিদের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করছি যারা দেশটির আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করছেন।

নিশ্চিতভাবে ওইসব ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। তবে দেশটির সাধারণ নাগরিক বা সরকার এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই