আন্তর্জাতিক ডেস্ক: গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে সাত ইসরাইলি জিম্মিকে হস্তান্তর করেছে হামাস। আরও ১৩ জনকে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, ইসরাইলের কারাগারগুলো থেকে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার অপেক্ষায় সবাই। আম্মান থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আমরা নিশ্চিত তথ্য পেয়েছি যে হামাসের হাতে থাকা প্রথম সাত ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এরপর তারা স্বাস্থ্য পরীক্ষার পর পরিবারের সঙ্গে পুনর্মিলিত হবেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply