1. admin@muktoakash24.com : shorif : shorif haider
চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ আটক ২০ - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ আটক ২০

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৭০ Time View

চট্টগ্রাম ব্যুরোঃ  চট্টগ্রাম থেকে শরীফ হায়দার শিবলুঃ  দশ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়ার সময় চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ২০ জনকে আটক করেছে।

তবে পুলিশই এ হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে বিএনপি। নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ব্যারিকেড ডিঙিয়ে আসার সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে।’

আজ সোমবার বিকেল ৩টায় নগরীর কাজির দেউড়ি এলাকায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর বিপ্লব সরকার ও পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। আশপাশের বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। পরে ধাওয়া দিয়ে বিএনপির অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

আজ (১৬ জানুয়ারী) সোমবার বিকেল ৩টা থেকে নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির সমাবেশ চলছিল। নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে যোগ দিচ্ছিল বিএনপির নেতাকর্মীরা।

একটি মিছিল সমাবেশের অদূরে কাজির দেউড়ি মোড়ে এলে পুলিশ মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির নেতাকর্মীর সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে সমাবেশ থেকেও বিএনপির নেতাকর্মীরা এসে সংঘর্ষে যোগ দেয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিএনপির নেতাকর্মীরা ইট ও লাঠি নিয়ে চড়াও হয় পুলিশের ওপর। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও ফাঁকা গুলি ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পথচারীরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছুটতে থাকে। সংঘর্ষের পরে একটি সাঁজোয়া যান নিয়ে বিএনপির অফিসের সামনে অবস্থান নেয় পুলিশ।

সিএমপির পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, ‘অফিসের সামনে বিএনপির সমাবেশ চলছিল। কিন্তু তারা কাজির দেউড়ি মোড়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। ২০ জনের মতো আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

সিএমপির পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, ‘অফিসের সামনে বিএনপির সমাবেশ চলছিল। কিন্তু তারা কাজির দেউড়ি মোড়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। ২০ জনের মতো আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

তবে পুলিশই হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। কাজির দেউড়ি থেকে যুবদলের একটি মিছিল সমাবেশের দিকে আসার সময় পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড ডিঙিয়ে আসার সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এতে আমাদের ১৫-২০ জন আহত হয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই