1. admin@muktoakash24.com : shorif : shorif haider
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে আ,লীগ নেতা সহ আটক ৩, ছাড়া পেলো ২ এমপি - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে আ,লীগ নেতা সহ আটক ৩, ছাড়া পেলো ২ এমপি

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর টাইগারপাস নেভী কনভেনশন সেন্টার থেকে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিয়েছে ছাত্রজনতা। পাশাপাশি ফটিকছড়ির তরকিত ফেডারেশনের চেয়ারম্যান ও নজিবুল বাসার ও আ,লীগের এক মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথবাহিনীর জিম্মায় দিলেও, পুলিশ বা প্রশাসনের কোন কর্মকর্তা তা স্বীকার করেনি।

চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকার একটি কনভেনশন সেন্টারে সাবেক মেয়র মঞ্জুর নাতির বিয়ের অনুষ্ঠানে গনঅভ্যুত্থানে হামলা মামলার আসামি অবস্থান এমন সংবাদ সামাজি যোগাযোগ মাধ্যমে ছড়ি পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জড়ো হতে থাকেন, একপর্যায়ে ছাত্র জনতা উত্তেজিত হয়ে কনভেনশন সেন্টারে ডুকে পড়া
ছাত্র-জনতার হাতে আটক হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক আওয়ামী লীগ নেতার নাম ফখরুল আনোয়ার। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা এবং ফটিকছড়ির সাবেক সাংসদ রফিকুল আনোয়ার প্রকাশ সোনা রফিকের ছোট ভাই।

গতকাল (১ জানুয়ারি) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, নেভী কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলের সাথে সাবেক বিএনপি নেতা এবং চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আলমের নাতনির বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল।

এ সময় বিয়ের অনুষ্ঠানে ফটিকছড়ির সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত আছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এই খবরের ভিত্তি বিক্ষুব্ধ ছাত্রজনতা কনভেনশন সেন্টার ঘিরে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কনভেনশন সেন্টারের ভেতরে প্রবেশ করে সাবেক দুই এমপিকে না পেয়ে বরের বাবা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, “নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলার তথ্য পাওয়া গেছে। আমরা পরবর্তীতে আইননুসারে ব্যবস্থা নেব।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই