1. admin@muktoakash24.com : shorif : shorif haider
চট্টগ্রামে ভিক্ষা করে বেকার স্বামী সন্তানের ভরনপোষণ চালানো স্ত্রীকে হত্যা করলো স্বামী! - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

চট্টগ্রামে ভিক্ষা করে বেকার স্বামী সন্তানের ভরনপোষণ চালানো স্ত্রীকে হত্যা করলো স্বামী!

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪১ Time View

শরীফ হায়দার শিবলু: চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী। এই মর্মান্তিক ঘটনার শিকার ভিকটিম শারমিন বেগম (৩০) দুই কন্যা সন্তানের জননী,

আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান সমাজ কল্যাণ ইলিয়াস হুজুরের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ভিকটিম শারমিন বেগমের প্রথম স্বামী আরেক বিয়ে করে তাকে ও তার দুই সন্তানকে ছেড়ে চলে যাওয়ার পর দীর্ঘদিন নগরীর ঝর্না পাড়া এলাকায় দিনমজুর পিতার সংসারে বসবাস করে আসছে, এরইমধ্যে আবদুল গনি (৩৫) নামে এক যুবকের সাথে তাী পরিচয় হয়, আবদুল গনি আইসক্রিম বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতো।

দীর্ঘদিন পরিচয়ের সুবাধে গত ৩ বছর আগে শারমিনর সাথে আবদুল গনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিয়ের পর স্বামী স্ত্রী দুইজনের আয়ের মধ্যে তাদের সংসার ভালোই চলে আসছে।

কিন্ত গত বছর খানেক আগে থেকে স্বামী আবদুল গনি মাদক সেবনের পাশাপাশি আইসক্রিম বিক্রি বন্ধ করে কাজ না করে স্ত্রী শারমিন বেগমের ভিক্ষার আয়ের ওপর নির্ভরশীল হয়ে জীবন যাপন করে আসছে।

স্বামী গনি দীর্ঘদিন কাজকর্ম না করায় বেশ কিছু দিন থেকে স্ত্রী শারমিন বেগমের সাথে তার প্রতিনিয়ত ঝগড়া চলে আসছে।

স্থানীয় সূত্রে জানাযায়, নগরীর আমবাগান সমাজ কল্যাণ এলাকায় গত ৪ মাস আগে স্বামী সন্তান নিয়ে ইলিয়াস হুজুরের ভাড়া বাসায় উঠে শারমিন।

প্রতিনিয়ত চলা সাংসারিক কলহের জের ধরে বুধবার রাতে শারমিন বেগম বাসায় ফেরার পর থেকে স্বামী আবদুল গনির সাথে ঝগড়া হয় শারমিনের, ঝগড়ার পর বৃহস্পতিবার (ভিক্ষা) কাজে বের হওয়ার জন্য রেডি হলে স্বামী আবদুল গনি তাকে বলে আজ থেকে ঘর বাহিরে যাওয়া তোর বন্ধ।

স্বামী কাজকর্ম না করায়, নিজে ভিক্ষা করে সংসার না চালালে তার দুই সন্তানকে অনাহারে থাকতে হবে, এমন কথা বলে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে স্বামী আবদুল গনি শারমিনকে মারধর করে এবং এক পর্যায়ে শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের শারমিন লাশ ফেলে বাহিরে গিয়ে এলাকার লোকজনকে বলে শারমিন গলায় ফাঁস দিয়েছে, এই কথা বলে বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আব্দুল গনি।

পরে ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন খুলশী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন সহ পুলিশ কর্মকর্তারা।

খুলশী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাখাওয়াত মুক্তআকাশ২৪.কমকে জানায়, ঘটনার সংবাদ পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই