1. admin@muktoakash24.com : shorif : shorif haider
চট্টগ্রামে ৩১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী নুরু গ্রেফতার - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

চট্টগ্রামে ৩১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী নুরু গ্রেফতার

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশের অভিযানে ৩১ টি মামলার আসামী চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরু আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) আকবর শাহ থানা পুলিশ।

আজ (১ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন ১নং ঝিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত ও চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোঃ নুরে আলম নুরু(৩৫) কে আটক গ্রেফতার করেন। তার হেফাজত হতে ০১(এক)টি দেশীয় তৈরী এলজি ও ০৬ রাউন্ড কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজী, পাহাড় কাটা, ডাকাতিসহ অস্ত্র আইনে ৩০ টিরও অধিক মামলা রয়েছে।

উল্লেখ্য যে, উক্ত আসামী সমগ্র চট্টগ্রামে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। একাধিকবার তাকে গ্রেফতারের অভিযান পরিচালনা করা হলেও কৌশলে পাহাড়ি এলাকায় আত্মগোপনে পালিয়ে যায়। সর্বশেষ ২০২১ সালে তাকে গ্রেফতার করা হলে পরবর্তীতে জামিনে বের হয়ে পলাতক থাকে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই