চট্টগ্রাম: ৩৫ বছর পর আজ ঐতিহাসিক দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন।
আজ (১৫ অক্টোবর) বুধবার সকাল ৯টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
১৯৯০ সালের পর শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের এই দিনটি ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply