1. admin@muktoakash24.com : shorif : shorif haider
জামিনে মুক্ত সাংবাদিক মুন্নি সাহা - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

জামিনে মুক্ত সাংবাদিক মুন্নি সাহা

  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক রিপোর্ট: ঢাকার কারওয়ান বাজারে একদল লোকের তোপের মুখে পড়া সাংবাদিক মুন্নী সাহাকে পুলিশ উদ্ধার করে জিম্মায় নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। পুলিশের ডিবি বিভাগ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আদালতে হাজির হওয়ার শর্তে তাকে ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় মুক্তি দেওয়া হয়েছে।

গতকাল (৩০ নভেম্বর) শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের কর্মস্থল ‘এক টাকার খবর’ অফিস থেকে বের হওয়ার সময় একদল মানুষ তাকে ঘিরে ধরে। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, “একজন নারী হিসেবে তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিআরপিসি’র ৪৯৭ ধারায় জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে।”

মুন্নী সাহার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও মিরপুর থানায় করা চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় যাত্রাবাড়ীতে নাঈম হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাকে আসামি করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

সম্প্রতি গণআন্দোলনের প্রেক্ষিতে সরকারবিরোধী মামলাগুলোর তদন্তে মুন্নী সাহার ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুন্নী সাহা একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। এক টাকার খবর পোর্টালে যোগদানের আগে তিনি এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকার পতনের পর বিভিন্ন মামলায় আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের পাশাপাশি কয়েকজন বিশিষ্ট সাংবাদিককেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, দেশের আলোচিত সমালোচিত এই সাংবাদিক বিগত দিনে ইসলাম বিদ্বেষী ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা সংবাদ প্রচার করে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে পরিচিত অর্জন করেছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই