1. admin@muktoakash24.com : shorif : shorif haider
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার - মুক্ত আকাশ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় নির্বাচনের প্রার্থীতা নিয়ে ইসিতে দ্বিতীয় দিনে মনোনয়ন সংক্রান্ত শুনানি চলছে চট্টগ্রামে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় তারেক রহমান যুব পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের ফটিকছড়িতে গুলি করে জামায়াত কর্মীকে হত্যা ইসির আপিলে বৈধ প্রার্থী ৫২, বাতিল ১৫, বিবেচনাধীন ৩ তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপি পদে বিপুল ভোটে এগিয়ে ছাত্রদলের রাকিব দেশের বিভিন্ন জেলার বিএনপির ১৫ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার ভারতের সঙ্গে ক্রিকেটার মোস্তাফিজুরকে ঘিরে টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টাকারীরা ব্যর্থ হবেন গণঅভ্যুত্থানে নিহত রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ ৮ জনের দাফন করা লাশের পরিচয় শনাক্ত

জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক রিপোর্ট: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার।

আজ (৫ ডিসেম্বর) শুক্রবার ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে, যা জার্মানি থেকে ঢাকায় আসবে। তিনি বলেন, খালেদা জিয়ার মেডিকেল টিমের সুপারিশ অনুযায়ী বিমানটি আসার কথা রয়েছে। প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রীকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা থাকলেও ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় কাতার বিকল্প বিমান ভাড়া করেছে। কাতার সরকার যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে সেটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০)। জার্মানির শীর্ষস্থানীয় এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ এটি পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বোম্বার্ডিয়ার বিজনেস জেটের বহর পরিচালনা করে, যা রোগীদের জন্য চিকিৎসা পরিবহন ও ভিআইপি পরিবহন উভয় ক্ষেত্রেই ব্যবসা পরিচালনা করে।

চ্যালেঞ্জার ৬০৪ দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় সক্ষমতার জন্য পরিচিত। এটি আন্তর্জাতিক চিকিৎসা ফ্লাইটের জন্য উপযোগী।
এর আগে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে কাতারের মূল বিমানটি ঢাকায় পৌঁছাতে না পারায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য পূর্বপরিকল্পিত স্থানান্তর বিলম্বিত হচ্ছে। সমস্যার সমাধান হলে শনিবার বিমানটি পৌঁছাতে পারে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই