1. admin@muktoakash24.com : shorif : shorif haider
জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৭৭ Time View

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ দল। তাসকিন আহমেদের তাণ্ডবে ১৩৫ রানে থামে ডাচদের ইনিংস। এতে ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এর আগে ৮ উইকেটে ১৪৪ রান করে সাকিব বাহিনী।

নেদারল্যান্ডসের সামনে খুব বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। তবে লড়াকু এই পুঁজিতে যেমন হওয়া দরকার ছিল, তাসকিন আহমেদ ঠিক তেমনই এক সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। প্রথম দুই বলেই তুলে নিয়েছেন দুই উইকেট। এরপর সাকিবের ওভারে দুই রান আউট। সব মিলিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে নেদারল্যান্ডস।

ইনিংসের প্রথম বলেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডস ওপেনার বিক্রমজিৎ সিংয়ের ব্যাটে লেগে বল যায় ইয়াসির আলী রাব্বির হাতে। নিচু ক্যাচ হওয়ায় আম্পায়ার রিভিউ দেখে সিদ্ধান্ত জানান। পরের বলে বাস ডি লিডকে পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান ডানহাতি পেসার। ওই ওভারে মাত্র ৩ রান দেন তাসকিন।

দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে সাকিব বল হাতে নিয়ে ম্যাক্স ও’ডাউডের কাছে ছক্কা খান। পরের বলে ও’ডাউড দ্বিতীয় রান নিতে গেলে কলিন অ্যাকারম্যান তাকে ফিরে যেতে বলেন। ততক্ষণে আফিফ হোসেনের থ্রো থেকে নন স্ট্রাইকে স্টাম্প ভেঙে দেন সাকিব। ও’ডাউড ৮ রানে বিদায় নেন।

চতুর্থ বলে টম কুপার (০) হন রান আউট। তৃতীয় রান নিতে গিয়ে স্ট্রাইকিং প্রান্তে নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে রান আউট হন কুপার।

এর আগে বাংলাদেশ দলের দুই ওপেনারের বিদায়ের পর এলোমেলো হতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তবে মিডল অর্ডারে আফিফের ধৈর্যশীল ব্যাটিং আর মোসাদ্দেকের ঝড়ে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ১৪৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ দল। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে টাইগাররা।

সোমবার (২৪ অক্টোবর) হোবার্টে টসে জিতেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেদ্যারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টস হেরে ব্যাট করতে নামেন সৌম্য সকরকার ও নামজুল হোসেন শান্ত। সৌম্য ১০০ স্ট্রাইক রেটে রান তুললেও ওপরপ্রান্তে শান্ত হাত খুলেই খেলেন। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ভান মেকেরিনের বুক বরাবর করা বাউন্সের গতি বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন সৌম্য।

১৪ বলে ১৪ রানে তিনি ফিরলে পরের ওভারে পঞ্চম স্টাম্প থেকে টিম প্রিঙ্গেলকে স্লগ সুইপ করতে ক্যাচ আউট হন শান্তও। ২০ বলে ২৫ রান করে আউট হন এই ওপেনার। দুই ওপেনারকে হারিয়ে বসার ধাক্কা সামাল দিতে পারেননি সাকিব আল হাসান ও লিটন দাস।

১১ বলে ৯ রান করে ভ্যান বিককে মারতে গিয়ে ৩০ গজের ভেতর তালুবন্দি হন লিটন। খানিক পর শালিজ আহমেদকে স্লগ করতে গিয়ে বাউন্ডারিতে তালুবন্দি হন সাকিবও। দশম ওভারে আফিফ হাঁকান ইনিংসের প্রথম ছক্কা। মেকেরিনের বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হন ইয়াসির। এরপর আফিফকে সঙ্গ দিতে নামে নুরুল হাসান। দুজন মিলে ধাক্কা সামাল দিয়ে দলকে নিয়ে যান শতরানের ওপর।

তাদের ব্যাটে বাংলাদেশ আরও যোগ করে ৪৪ রান। তবে ১৮তম ওভারে বাস ডি লিডকে পেছনে খেলতে গিয়ে আউট হন সোহান। দলীয় ১২০ রানে ক্রিজে নেমে জোড়া বাউন্ডারি হাঁকান মোসাদ্দেক। কিন্তু ওভারের শেষ বলে আফিফকেও উইকেটের পেছনে আউট করেন লিড। ২৭ বলে ৩৮ রান করে আউট হন এই ব্যাটার। শেষ ১২ বলে বাংলাদেশের সুযোগ ছিল দেড়শ’র ঘরে পা দেয়ার। কিন্তু লোয়ার অর্ডারে নেমে তাসকিন দ্রুত রান তুলতে গিয়ে আউট হন ফ্রেড ক্লাসেনের বলে।

শুন্য রানে তিনি ফিরলে পরের ৩ বলে আসেনি কোনো রান। শেষ ওভারের শুরুর ২ বলে কোন রান নেননি মোসাদ্দেক। কিন্তু তৃতীয় বলে তার ছক্কায় বাংলাদেশ পৌছায় ১৪০’র ঘরে। শেষ ৩ বলে একবার জীবন পেয়ে এই ব্যাটার আরও যোগ করেন ৪ রান। বাংলাদেশ পায় ১৪৪ রানের পুঁজি। মোসাদ্দেক অপরাজিত থাকেন ২০ রানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই