1. admin@muktoakash24.com : shorif : shorif haider
ড. ইউনুসকে নিয়ে বিশ্ব প্রভাবশালী ৪০ নেতার খোলা চিঠির প্রতি সমর্থন ভাসানী অনুসারী পরিষদের - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

ড. ইউনুসকে নিয়ে বিশ্ব প্রভাবশালী ৪০ নেতার খোলা চিঠির প্রতি সমর্থন ভাসানী অনুসারী পরিষদের

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্ক রিপোর্ট: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে প্রভাবশালী ৪০ বিশ্বনেতার খোলাচিঠির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদ। সংগঠনটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম ও সদস্যসচিব হাবিবুর রহমান ড. ইউনূসের সম্মানহানি ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন।

ভাসানী অনুসারী পরিষদ বলছে, ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা অশালীন এবং অসম্মানজনক উক্তি করেছেন। সরকার নিছক রাজনৈতিক উদ্দেশ্যে ড. ইউনূসের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সম্প্রতি ড. ইউনূসের প্রতি সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে ৪০ বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলাচিঠি দেন।

৪০ বিশ্বনেতার মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে টেড কেনেডি জুনিয়রের মতো ব্যক্তিত্বরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই