1. admin@muktoakash24.com : shorif : shorif haider
টিকটক ভিডিও করে শ্রীঘরে আ,লীগ নেত্রী! - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

টিকটক ভিডিও করে শ্রীঘরে আ,লীগ নেত্রী!

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View

ডেস্ক রিপোর্ট: নাটোরের বড়াইগ্রামে থানা ভবনের ফটকে ধারণ করা নাচের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর স্থানীয় এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতঃপর শ্রীঘরে স্থান হলো আ,লীগের এই নেত্রীর।

আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তার নারীর নাম শিউলি বেগম (৪০)। তিনি নাটোর জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কায় নির্বাচন করে পরাজিত হন।

শিউলি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। তবে বর্তমানে তিনি বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর মহল্লায় বাস করেন।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমাদের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। আমরা লোকজনের মারফত ভিডিওটির খবর পেয়েছি। তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই