1. admin@muktoakash24.com : shorif : shorif haider
দেশে স্বর্ণের দাম ভরিতে কমেছে ১১৬৬ টাকা - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

দেশে স্বর্ণের দাম ভরিতে কমেছে ১১৬৬ টাকা

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৭২ Time View

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমেছে। এর ফলে আজ বুধবার (১৬ মার্চ) থেকে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।

গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের এ খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ দশমিক ৪০ টাকা কমেছে। বুধবার (১৬ মার্চ) থেকে এমানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ টাকা। আগে দাম ছিল ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা। ভরিতে দাম কমেছে ১০৪৯ দশমিক ৭৬ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৩৫ দশমিক ৩৬ টাকা। বর্তমান দাম রয়েছে ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা। দাম কমেছে ভরিতে ৯৩৩ দশমিক ১২ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৩ হাজার ৩৬২ দশমিক ৪০ টাকা। বর্তমান দাম রয়েছে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ৭০০ দশমিক ২৪ টাকা।

রুপার দাম অপরিবর্তিত: এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিতই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

এম. এ হান্নান আজাদ বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ ও রৌপ্য বিক্রির অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই