1. admin@muktoakash24.com : shorif : shorif haider
নো ফ্লাই জোন ঘোষণা মানে যুদ্ধে যোগ দেওয়া; রাশিয়া - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

নো ফ্লাই জোন ঘোষণা মানে যুদ্ধে যোগ দেওয়া; রাশিয়া

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮২ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের ওপর কোনো দেশের নো ফ্লাই জোন জারিকে ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া হিসেবে বিবেচনা করা হবে।

পুতিন বলেন, কোনো দেশের তেমন নির্দেশনাকে আমাদের পক্ষ থেকে সেই দেশের ইউক্রেনে সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসেবে ধরা হবে। রাশিয়ার সরকারি বিমান সংস্থা অ্যারোফ্লটের ফ্লাইট অ্যাটেনডেন্টদের এক বৈঠকে পুতিন এসব কথা বলেন। শনিবার এই খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে।

প্রসঙ্গত, সামরিক প্রেক্ষাপটে নো ফ্লাই জোন মানে হলো সেই এলাকা যেখানে নজরদারি এবং আক্রমণ প্রতিরোধ করার জন্য বিমান প্রবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু সেনাবাহিনী দ্বারা এটি কার্যকর মানে হলে ওই জোনে বিমান প্রবেশ করলে গুলি করে তা ভূপাতিত করা।

এ দিকে ন্যাটো নো ফ্লাই জোন ঘোষণা না করায় তিরস্কার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ন্যাটোকো ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়ে ছিলেন। কিন্তু ন্যাটো তা প্রত্যাখ্যান করে। এটাকে ন্যাটোর ‘দুর্বলতা’ এবং ‘ঐক্যের অভাব’ বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে তার এই আহ্বানের ব্যাপারে ন্যাটো বলেছে, ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করলে যুদ্ধ আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে এবং অনেক দেশ তাতে জড়িয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই