1. admin@muktoakash24.com : shorif : shorif haider
ন্যাটো-রাশিয়ার সংঘর্ষ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

ন্যাটো-রাশিয়ার সংঘর্ষ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ হলে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। যা প্রতিরোধে সবাইকে চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বাইডেন বলেন, আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব না।

তিনি বলেন, আমি বুদ্ধিমত্তার বিষয়ে কথা বলছি না, তবে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাদের ‘চড়া মূল্য’ দিতে হবে।

রাশিয়ার অনুরোধে ইউক্রেনে জৈবিক অস্ত্র তৈরির অভিযোগে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো ইউক্রেনে লাখ লাখ ডলারের অস্ত্র যেমন অ্যান্টি-এয়ারক্রাফট এবং অ্যান্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র পাঠাচ্ছে, পাশাপাশি গোয়েন্দা তথ্য দিচ্ছে।

কিন্তু বাইডেন আবারও জোর দিয়ে বলেছেন, ইউক্রেনীয়দের আবেদন সত্ত্বেও মার্কিন বাহিনী সেখানে যুদ্ধ করবে না।

বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে— রাশিয়ার সরকার ২০২০ সালে দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর ‘স্লো পয়জনের’ প্রয়োগ এবং ২০১৮ সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। আজ হামলার ১৭ তম দিন।

 

সূত্র – এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই