1. admin@muktoakash24.com : shorif : shorif haider
পল্টনে হামলার মত ঘটনা মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী ও ঘটায়নি; খন্দকার মোশাররফ - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

পল্টনে হামলার মত ঘটনা মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী ও ঘটায়নি; খন্দকার মোশাররফ

  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ Time View

ঢাকা বিভাগীয় সমাবেশ পণ্ড করার উদ্দেশে বিএনপি’র পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, বিজয়ের মাসে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ ধরনের একটি ন্যক্কারজনক ঘটনা দেখবে এটা কেউ আশা করেনি।

আজ (১২ ডিসেম্বর) সোমবার বেলা ১১টার দিকে বিএনপির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, যে নগ্ন সন্ত্রাস হামলা দেখলাম, যা ঘটিয়েছে আমার মনে হয় বাংলাদেশে নজিরবিহীন। পৃথিবীতে এ ধরনের নজির নেই। মুক্তিযুদ্ধের অনেক বড় বড় কথা শুনেছি। পাকিস্তানের হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি হামলা চালিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা মহান মুক্তিযুদ্ধে হয়নি। এটা নিন্দা করার ভাষা আমাদের নেই।

নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেনের শিশু কন্যার পড়ালেখার দায়িত্ব নেন উত্তর মহানগর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম মজনু। এ সময় নিহতের পরিবারের হাতে কিছু নগদ অর্থ তুলে দেন বিএনপি নেতারা।

লুটপাট ও হামলার ঘটনায় আপনারা কোনো মামলা করবেন কিনা- এমন প্রশ্নে ড. মোশাররফ বলেন, আমরা ক্ষয়ক্ষতির তালিকা করছি। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাবো আর পরে কী পদক্ষেপ নেয়া হবে এখনো আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত নিলে আপনাদেরকে জানাবো।

এ সময় উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি’র দফতরের দায়িত্বপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই