1. admin@muktoakash24.com : shorif : shorif haider
পুলিশের সঙ্গে গুলি ছোড়া আর্জেন্টিনার জার্সি পরা কে এই ব্যাতি? - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

পুলিশের সঙ্গে গুলি ছোড়া আর্জেন্টিনার জার্সি পরা কে এই ব্যাতি?

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৭৪ Time View

ঢাকার নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার সময় বন্দুক হাতে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে এক ব্যক্তিকে গুলি ছুড়তে দেখা গেছে। এ সম্পর্কিত একটি ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে।

আজ বুধবার বিকালে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কর্মীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার পর সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় গুলিতে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকে।

আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তিটি সম্পর্কে জানতে চাইলে নয়াপল্টনে নিরাপত্তায় নিয়োজিত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘জার্সি পরা ব্যক্তিটি কে—আমরা বলতে পারছি না। আমি তো আপনার মতোই। অনেক কিছুই তো ভাইরাল হয়।’

জানতে চাইলে নয়াপল্টনে দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি জোনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যে পাশ থেকে আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি গুলি ছুড়ছে, সেখানে একই রঙের দেয়াল ও গেট ছিল। সংঘর্ষের সময় আমাদের চোখে পড়েনি।’

ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার বিকালে নয়াপল্টনের একটি বাড়ির গেটের সামনে পুলিশের একটি ভ্যানের আড়াল থেকে শর্টগান থেকে গুলি ছুড়ছেন একজন যুবক। তার মাথায় নীল হেলমেট, গায়ে আর্জেন্টিনার জার্সি। এ সময় তার পাশ থেকে পুলিশের পোশাক পরা দুজনকে একসঙ্গে গুলি করতে দেখা গেছে। এসময় আশপাশের মানুষ ‘ওনি তো পুলিশ না’ বলাবলি করছিল।

বুধবার রাতে সরেজমিন দেখা যায়, জার্সি পরা ব্যক্তিটি যে স্থানে দাঁড়িয়ে গুলি করছিল সেটি পল্টন মডেল থানার গেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই