1. admin@muktoakash24.com : shorif : shorif haider
প্রশান্তমহাসাগরে দিকে যাচ্ছে মার্কিন বোমারু বিমান, ইরানে হামলার ইঙ্গিত ইসরায়েলের - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

প্রশান্তমহাসাগরে দিকে যাচ্ছে মার্কিন বোমারু বিমান, ইরানে হামলার ইঙ্গিত ইসরায়েলের

  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো প্রশান্ত মহাসাগরের গুয়ামের দিকে যাচ্ছে। এই বিমানগুলো বিশাল ‘বাঙ্কার বাস্টার’ বোমা বহনে সক্ষম, যা ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা সৃষ্টি হয়েছে।

আজ (২১ জুন) শনিবার এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ।

২ থেকে ৪টি বি-২ স্টিলথ বোমারু বিমান এবং ৬টি রিফুয়েলিং বিমান মিসৌরির জনসন কাউন্টির হুইটম্যান এয়ার ফোর্স বেস থেকে গুয়াম নৌঘাঁটির দিকে যাত্রা করেছে।

তবে বিমানগুলো দিয়াগো গার্সিয়ার দিকে যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। দিয়াগো গার্সিয়া হলো চাগোস দ্বীপপুঞ্জের একটি দ্বীপ, যা ইরান থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার (২,১৭৫ মাইল) দূরে অবস্থিত একটি মার্কিন-যুক্তরাজ্য যৌথ ঘাঁটি। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য ডিয়েগো গার্সিয়াকে একটি আদর্শ অবস্থান হিসেবে দেখা হয়।

গত মার্চ মাসে পেন্টাগন ছয়টি বি-২ বোমারু বিমান এই দ্বীপে মোতায়েন করেছিল। সেগুলো ইয়েমেনে এক মাসব্যাপী মার্কিন বোমা হামলায় ব্যবহৃত হয়েছিল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইরানকে প্রতিরোধের জন্যও মোতায়েন করা হয়েছিল।

গত মাসে বি-২ বোমারু বিমানগুলোর পরিবর্তে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করা হয়, যা কর্মকর্তাদের মতে একটি ‘ডাউনগ্রেড’ হিসেবে বিবেচিত।

বি-২ বিমানকে একমাত্র যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয় যা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য প্রয়োজনীয় বিশাল ‘বাঙ্কার বাস্টার’ বোমা বহন করতে সক্ষম। এই স্থাপনাটি কোম শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে একটি পাহাড়ের গভীরে নির্মিত।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন যে তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান আক্রমণ করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গত সপ্তাহে ট্রাম্পের শান্তি আলোচনার পক্ষে এবং আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকির মধ্যে তীব্র দোলাচল দেখা গেছে, যার ফলে প্রশাসন ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ধ্বংসের জন্য প্রয়োজনীয় আমেরিকান বাহিনী মোতায়েন করবে কিনা তা নিয়ে মিশ্র বার্তা দিয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই