1. admin@muktoakash24.com : shorif : shorif haider
ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেই দিকে খেয়াল রাখার আহ্বান: মির্জা ফখরুল - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেই দিকে খেয়াল রাখার আহ্বান: মির্জা ফখরুল

  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক রিপোর্ট: আগামী দিনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেরকে চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ (৩ নভেম্বর) রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা জানান তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে জনপ্রিয় নেতা ভোটে প্রতিযোগিতা করে জয়ী হয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বক সেই ফলাফল কেড়ে নিয়েছিল।

বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগ ন্যায় বিচারের মাধ্যমে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছে। আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি।

ফ্যাসিস্টরা যাতে আগামীতে ফিরে আসতে না পারে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে ফ্যাসিস্টরা যাতে ফিরে আসতে না পারে, জনগণের দুর্বার প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদ যেন চিরতরে নির্মূল হয়।

নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই প্রত্যাশা সকলের বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম।

এদিকে চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর ডা. শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান ও খালেদা জিয়ার যে ইশতেহার ছিল চট্রগ্রাম সিটি করপোরেশন হবে গ্রিন ও ক্লিন সিটি করপোরেশন-সেই লক্ষে আমি কাজ করে যাবো।

শ্রদ্ধা নিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ চট্টগ্রাম বিএনপি মহানগর ও বিভাগীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই