চট্টগ্রাম: বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে চাঁদাবাজি, কিশোর গ্যাং এর ত্রাসের রাজত্ব, মাদক ব্যাবসা সহ হাজার অপকর্ম চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি অপরাধীদের বিরুদ্ধে সত্য প্রকাশে নিজেরদেরকে স্বৈরাচারী শেখ হাসিনার ৫৭ ধারায় দোহাই দিয়ে রাষ্ট্রে হাজারো গুম খুনের সংবাদ এড়িয়ে গিয়ে উন্নয়নের রপকথার গল্প প্রকাশে ব্যাস্ত থাকলেও, গত ৫ আগষ্টের পর থেকে নিজেদের বিপ্লবী মুক্তিযোদ্বা হিসাবে আত্মপ্রকাশ ঘটাতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদের কিছু দোসর মিডিয়া অপপ্রচার চালাতে ব্যাস্ত।
গত ২৬ শে অক্টোবর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার প্রথম পৃষ্ঠায় চট্টগ্রামে খুলশীর আমবাগানে শীর্ষ মাদক ব্যাবসায়ী আলমগীর শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ হয়।
উক্ত প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্ষুদ্র জাতিসত্তা বিষয়ক সম্পাদক, বর্তমান আংশিক পূর্নাঙ্গ কমিটির সদস্য মারফ হোসেন মনা গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি পাঠিয়েছেন।
বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রকাশ করা হয়েছে দাবি করে বলেন, ৫ আগষ্টের পর দেশে আইনের শাসন চলা অবস্থায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি এসব প্রকাশিত প্রতিবেদন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও ফ্যাসিস্ট আ,লীগের নির্বাচন বানচালেরই একটি অংশ।
স্বেচ্ছাসেবক দলের এই নেতা বিবৃতিতে উল্লেখ্য করেন, বিগত আ,লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত মাদক স্পষ্টটির মালিক আলমগীর একজন যুবলীগ ক্যাডার এবং আলমগীর মামা বিএনপি নেতা শফি হত্যা মামলার আসামি সাজাপ্রাপ্ত হয়ে কুমিল্লা কারাগারে ফাঁসি কার্যকর করা হয়।
আ,লীগের এই মাদক ব্যাবসায়ী বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপির একাধিক নেতাকর্মী হামলার স্বীকার ও মিথ্যা মামলার আসামি হয়ে বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা লাঞ্চিত হলেও, টাকার বিনিময়ে স্থানীয় কিছু দুর্বৃত্ত বিএনপি, জামায়াত, এনপিপির পরিচয় এই মাদক স্পষ্ট চলে আসলে, উদ্দেশ্য প্রনোদিত ভাবে বিএনপিকে নির্বাচনের আগে ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির জন্য এই মিথ্যা সংবাদ প্রকাশে ব্যাস্ত একটি মহল এমন দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মারফ হোসেন মনা বিবৃতিতে আরও উল্লেখ্য করে বলেন, দেশের প্রথম সারির গণমাধ্যম গুলো ঘটনাস্থলে এসে কিশোর গ্যাং সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী আলমগীর অপকর্মে সকল তথ্য ও গণমাধ্যম কর্মীর পরিচয়ে মাদক স্পষ্ট থেকে মাসোহারা আদায়কারী কিছু সাংবাদিকতার আড়ালে দুর্বৃত্তায়নে লিপ্ত থাকার মুখোশ উন্মোচিত হবে।
এবং চলমান দেশব্যাপী আ,লীগের দোসর ও সমাজের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা দুর্বৃত্তদের পরিচয় প্রশাসন ও দেশের মানুষ জানতে পারবে।
আমি মারফ হোসেন মনা গত ২৬ শে অক্টোবর চট্টগ্রামের স্থানীয় দৈনিক সাঙ্গু পত্রিকার প্রকাশিত প্রতিবেদনে আমাকে ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করছি।
যার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, তাই প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতেে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গণমাধ্যমের নীতিমালা বহির্ভূত মিথ্যা তথ্য প্রকাশ করলে ২০১৮ সালে সংশোধিত ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ২৫ ধারা মোতাবেক মানহানিকর সংবাদ প্রকাশের জন্য আইগত ব্যাবস্থা নিতে বাধ্য হবো।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply