1. admin@muktoakash24.com : shorif : shorif haider
বাংলাদেশি বংশদ্ভূত হামজাকে দেশের হয়ে খেলার ছাড়পত্র দিয়েছে ফিফা - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

বাংলাদেশি বংশদ্ভূত হামজাকে দেশের হয়ে খেলার ছাড়পত্র দিয়েছে ফিফা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন হামজা চৌধুরী। সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এক পোস্টে নিজেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার। নানা ধাপ পেরিয়ে হামজা বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন।

আজ (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

হামজা দেওয়ান চৌধুরীর পরিবার বাংলাদেশি। তার বেড়ে ওঠা ইংল্যান্ডে। পরিবারের ইচ্ছা তাকে বাংলাদেশের জার্সিতে দেখার।

বেশ কয়েক বছর ধরে আলোচনা থাকলেও চলতি বছরই বাফুফে ও হামজা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ পাসপোর্ট। হামজার পরিবারের কাগজপত্রের মাধ্যমে বাফুফে ইংল্যান্ডে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট তৈরি করেছে।

হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। এজন্য ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশন (এফএ) থেকে অনাপত্তি পত্র নিয়েছে বাফুফে। এরপর বাফুফে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার পক্ষে আবেদন করে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিছু পর্যবেক্ষণ দেয়। হামজা যে বয়সে ইংল্যান্ডের হয়ে খেলেছেন এ নিয়ে বিশেষ করে। হামজার সঙ্গে রক্তের সম্পর্ক যাদের রয়েছে তারা বাংলাদেশের নাগরিক এটা বাফুফে পুনরায় প্রমাণ করেছে।

ফিফা সব কিছু পর্যালোচনা করে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে। আগামী বছর ২৫শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে হামজার বাংলাদেশের জার্সি পরে খেলতে আর কোনো আইনত বাধা নেই।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই