1. admin@muktoakash24.com : shorif : shorif haider
বিএনপির কর্মসূচীতে উস্কানি না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ; কাদের - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

বিএনপির কর্মসূচীতে উস্কানি না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ; কাদের

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৭ Time View

আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ প্রতিদিন কর্মসূচি পালন করবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে কোনো সংঘাতের উসকানি না দিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জোটের আন্দোলন চলে রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে। দেশে আজগুবি খবর ছড়াচ্ছে বিএনপি ও তার দোসররা।

তিনি বলেন, বিএনপি জোট বিদেশিদের দিকে তাকিয়ে আছে, লবিং করছে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে।

কাদের বলেন, আওয়ামী লীগবিরোধী সকল শক্তি এবং বেশ কিছু অপশক্তি আওয়ামী লীগবিরোধী জোট গঠন করেছে বিএনপির নেতৃত্বে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ  কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনসমুহের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই