1. admin@muktoakash24.com : shorif : shorif haider
বিএনপির সন্ত্রাসীরা আ‘লীগের তাণ্ডবকে হার মানিয়েছে: জামায়াত - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

বিএনপির সন্ত্রাসীরা আ‘লীগের তাণ্ডবকে হার মানিয়েছে: জামায়াত

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের ওপর হামলা করেছে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

আজ ( ১০ মার্চ ) সোমবার জামায়তে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের এ ন্যক্কারজনক হামলা ৫ আগস্ট পূর্ব আওয়ামী ফ্যাসিবাদীদের তাণ্ডবকেও হার মানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত রবিবার মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা ছিল জামায়াতের। এসময় ওই এলাকার বিএনপির সন্ত্রাসী আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুল হাতুড়ি, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে জামায়াতের নেত্রী হাসিনা খাতুনসহ অন্যান্য নারীদের ওপর হামলা করে এবং গালিগালাজ করে। এসময় সালেহা বেগম নামে একজনকে বাঁশ আঘাত করা হয়। এছাড়া আল আমিন, সাহেব ও সোহেল হাসিনা খাতুনের সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটায়।

নারী লাঞ্ছনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে জামায়াত। ভারতীয় কূটনীতিকের বক্তব্যেরে নিন্দা পৃথক বিবৃতিতে ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন গোলাম পরওয়ার। ‘জামায়াতে ইসলামী আইএসআইর বাহক ছিল এবং দলটি (জামায়াত) পাকিস্তানের প্রভাবের মাধ্যম হিসেবে কাজ করছে’- বীণা সিক্রির এ বক্তব্যের নিন্দা করে গোলাম পরওয়ার বলেছেন, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই