1. admin@muktoakash24.com : shorif : shorif haider
বিমান বন্দরে স্বর্নের বার সহ যাত্রী আটক - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

বিমান বন্দরে স্বর্নের বার সহ যাত্রী আটক

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৫৯ Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা এক যাত্রীর মোবাইল ফোনের কেসিংয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ছয় কেজি ৮০০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। এসময় মো. আরিফ নামের ওই যাত্রীকেও আটক করা হয়। গতকাল সোমবার তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, মো. আরিফ গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন থেকে ঢাকায় আসেন।

বিমানবন্দরে আসার পর তাঁর আচরণ সন্দেহজনক ছিল। প্রথমে তিনি সোনার বার থাকার কথা অস্বীকার করেন। পরবর্তীকালে তল্লাশি চালিয়ে তাঁর কাছে মুঠোফোনের দুটি কেসিং পাওয়া যায়। তিনি আরও বলেন, কেসিংয়ের ভেতরে মুঠোফোন আকৃতিতে সোনায় কালো টেপ মোড়ানো ছিল।

একই সঙ্গে সিগারেটের প্যাকেটেও ছিল বার। সব মিলিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম সোনার বার ছিল। এই প্রবাসীর বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই