1. admin@muktoakash24.com : shorif : shorif haider
বিশ্ব গণমাধ্যমে বঙ্গবাজারের আগুনের ভয়াবহতার খবর - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

বিশ্ব গণমাধ্যমে বঙ্গবাজারের আগুনের ভয়াবহতার খবর

  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৮ Time View

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লেগেছে। বঙ্গবাজারসহ আশেপাসের মার্কেটগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের এই খবর এখন বিশ্ব গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে। বিশ্বজুড়ে জনপ্রিয় গণমাধ্যমগুলোর প্রায় সবাইই এই অগ্নিকাণ্ডের খবর প্রচার করছে।

বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, ‘ঢাকার বিশাল কাপড়ের বাজারে অগ্নিকাণ্ড মোকাবিলা করছে শত শত দমকলকর্মী’। এতে বলা হয়েছে, অন্তত ৬০০ দমকলকর্মী আগুন থামাতে কাজ করছে। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও আগুন নেভানোর প্রচেষ্টায় যোগ দিয়েছে।

মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টও তাদের রিপোর্টে এই আগুনের ভয়াবহতা তুলে ধরেছে। গণমাধ্যমটির হেডলাইনে বলা হয়েছে, বাংলাদেশের কাপড়ের বাজারে ছড়িয়ে পড়ছে ভয়াবহ আগুন। রিপোর্টে বলা হয়, বাংলাদেশের একটি সস্তা কাপড়ের বাজারে ওই আগুন লেগেছে। এতে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাইভিত্তিক আল-অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে বিশাল বাজার গ্রাস করে নিয়েছে আগুন। তারা এই আগুনকে নরকের সঙ্গে তুলনা করেছে।

গণমাধ্যমটি রিপোর্টের শুরুতে বলেছে, ঢাকার একটি জনপ্রিয় পোশাকের বাজার আগুনের কারণে নরকে পরিণত হয়েছে এবং সেটিকে নিয়ন্ত্রণ করতে কাজ করছে শত শত দমকলকর্মী। কেউ হতাহত না হলেও দোকান মালিকরা বলছেন, পুরো বাজার এলাকাটিই কার্যত ছাই হয়ে গেছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স তাদের খবরে আগুন নেভাতে সামরিক বাহিনীর ভূমিকাকে প্রাধান্য দিয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে প্রায় ৩০০০ দোকান নিয়ে গড়ে ওঠা বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। প্রাথমিকভাবে দমকলকর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করলেও পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠেছে যে সামরিক বাহিনীকে সেখানে মোতায়েন করতে হয়। রয়টার্স বঙ্গবাজারকে বাংলাদেশের বিখ্যাত কাপড়ের বাজারের জনপ্রিয় বিক্রয়কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে।

এছাড়া এই আগুনের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করছে, কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা, বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইল, বিবিসি এবং প্রতিবেশী ভারতের প্রায় সকল গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই