1. admin@muktoakash24.com : shorif : shorif haider
বেতন বাড়াতে বল্লে চাকুরী হারাবেন; প্রধানমন্ত্রী - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

বেতন বাড়াতে বল্লে চাকুরী হারাবেন; প্রধানমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৭৬ Time View

বেতন বাড়াতে বল্লে চাকুরী হারাবেন বলে হুশিয়ার উচ্চারণ করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বেতনভাতা বাড়ানোর দাবিতে রাজধানীতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের আন্দোলনের নামে কেউ গোলমাল বাধানোর চেষ্টা করলে তাকে একূল-ওকূল হারাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (৭,ই জুন) মঙ্গলবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এ সব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় ভার্চুয়ালি যোগ দেন।

রাজধানীর শ্রমিক আন্দোলনের হোতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা কাজ পাচ্ছি। রপ্তানি বাড়ছে। ক্যাপিটাল মেশিনারিজ আসছে। বিনিয়োগের সুযোগ আসছে। আমরা সেই সুযোগ কাজে লাগাচ্ছি। করোনার সময় তো আমরা কারখানা বন্ধ হতে দেইনি। চালু রাখার সুযোগ দিয়েছি। এখন কারও কথায় কোনো অশান্তি করলে নিজেরই ক্ষতি, দেশেরই ক্ষতি। সেটা শ্রমিক নেতাদের জানানো উচিত।

তিনি বলেন, আজকে বেতন বাড়া এটা সেটা নানা ধরনের আন্দোলন যদি করতে যায়… রপ্তানি যদি বন্ধ হয়, তাহলে গার্মেন্টসসহ সব কারখানা তো বন্ধ হয়ে যাবে। তখন আমও যাবে, ছালাও যাবে, বেতন আর বাড়বে না, তখন চাকরিই চলে যাবে। তখন ঘরে ফিরে যেতে হবে। তখন কী করবে?

করোনা মহামারির পর ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী আর্থিক মন্দার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘যে দেশে আমরা রপ্তানি করি, সে দেশে ক্রয় ক্ষমতাও সীমিত হয়ে যাচ্ছে। আমরা আমেরিকায় পাঠাই, আমরা ইউরোপের বিভিন্ন জায়গায় পাঠাই। প্রত্যেক জায়গায় জিনিসের দাম বেড়ে গেছে। তাই কেউ যদি গোলমাল করার চেষ্টা করে, এ দেশটা যদি একেবারে স্থবির হয়ে যায় তো সাধারণ মানুষের কী অবস্থাটা হবে..?

শ্রমিক আন্দোলনের নেতাদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে নেতারা উসকানি দিচ্ছে তারা কাদের প্ররোচনায় উসকানি দিচ্ছে সেটাও একটু ভেবে দেখতে হবে। যদি কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি করতে যায়, তখন একূল ওকূল দুকূল সব হারাতে হবে। এটাও যেন সবাই মনে রাখে।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে শ্রমিক আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন একটা ভালো সুবিধা পাচ্ছি, উৎপাদন বাড়ছে। শ্রমিকদের তাদের বেতন তো বন্ধ হয়নি। আমরা তো সেখানে নিজেরা প্রণোদনা প্যাকেজ দিয়েছি, টাকা দিয়েছি। ভর্তুকি দিয়ে তাদের বেতনটা সরাসরি গার্মেন্টসের শ্রমিকরা যাতে পায়, সে ব্যবস্থা করেছি। প্রত্যেকটা শ্রমিক যাতে টাকা পায়, সেজন্য আমরা ফোনের মাধ্যমে সরাসরি টাকা দিয়েছি। মালিকদের হাতে তো দেই নি, সরাসরি তাদের দিয়েছি। বেসরকারি খাতে আমরা আর কত দিবো? আমরা তো ভর্তুকি দিয়েই যাচ্ছি।

শ্রমিকদের বেতনভাতা ইস্যুতে আওয়ামী লীগ সরকারের নানা অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, একে তো বেতন বন্ধ হয়ে যাওয়ার কথা। সেসময় সরকারের পক্ষ থেকে টাকা দিয়ে তাদের বেতন আমরা দিয়ে গেছি। আর আওয়ামী লীগ সরকার আসার পর গার্মেন্টস শ্রমিকদের বেতন আমরা ১৬০০ টাকা থেকে কত দফা বাড়াইসি! সেটাও হিসাবে নিতে হবে। যারা ১৬০০ টাকা পেত, তারা ৮ হাজার থেকে ১০ হাজার … ওভারটাইম অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে যথেষ্ট বেশি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই