1. admin@muktoakash24.com : shorif : shorif haider
যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহার না হলে রাজপথে নামতে বাধ্য হবো - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহার না হলে রাজপথে নামতে বাধ্য হবো

  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৩ Time View

ডেস্ক রিপোর্ট: দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ ( ১২ মার্চ ) বুধবার ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের মধ্যদিয়ে গণমাধ্যমের দুশমন বিগত ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার।

তারা বলেন, ডিইউজে সবসময় সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই সংবাদপত্র বিরোধী বা এর প্রকাশনা বন্ধের মতো কোনো নিষ্ঠুর তৎপরতাকে ইউনিয়ন বরদাশত করে না।

বিবৃতিতে বলা হয়, সরকার প্রধানসহ উপদেষ্টারা একদিকে বলছেন, অন্তর্বর্তী সরকার কোনো পত্রিকা বন্ধ বা গণমাধ্যমের ওপর কোনো চাপ প্রয়োগ করবে না। অন্যদিকে বিশেষ মহলকে সন্তুষ্ট করার জন্য ন্যক্কারজনকভাবে পবিত্র রমজান মাসে ঈদের পূর্ব মুহূর্তে যায়যায়দিন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করে কয়েকশ’ সাংবাদিক-কর্মচারীর জীবন জীবিকাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সরকারের এহেন অমানবিক কর্মকাণ্ড ফ্যাসিস্ট হাসিনা সরকারকেও হার মানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয় বেদখল হওয়ার পর জেলা প্রশাসন কার্যালয়কে অবহিত করে প্রেস পরিবর্তন করা হয় এবং যথারীতি পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখা হয়। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চ আদালতের শরণাপণ্ন হলে আদালত তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু জেলা প্রশাসন উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করার মতো চরম দৃষ্টতা দেখিয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন অবিলম্বে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানায়। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই