1. admin@muktoakash24.com : shorif : shorif haider
যে কেন মূল্যে ঢাকার সমাবেশ সফল করবো; নোমান - মুক্ত আকাশ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

যে কেন মূল্যে ঢাকার সমাবেশ সফল করবো; নোমান

  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৬৩ Time View

যেকোন মূল্যে ঢাকায় সমাবেশ সফল করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আক-নোমান। তিনি বলেন, সেখান থেকে হয় পতনের এক দফার আন্দোলনের সূচনা করবো আমরা।

আজ (২৫ অক্টোবর)  মঙ্গলবার বিকেলে রাজধানী নয়াপল্টনে এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। আগামী ১০ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশকে সফল করার জন্য এই সভার আয়োজন করা হয়। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আজকে একটি সফল সভা হয়েছে। এই সভার মাধ্যমে ইঙ্গিত পাচ্ছি আমাদের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে এবং যে কোন মূল্যে ঢাকার সমাবেশ সফল করবো।

নোমান বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের পতনের যে আন্দোলন এ আন্দোলন বিজয়ের মুখোমুখি। জয় আমাদের হবে ইনশাআল্লাহ। এ প্রত্যাশা আমাদের রয়েছে।

 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মীর সরাফত আলী সপু ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই