1. admin@muktoakash24.com : shorif : shorif haider
সিরাজগঞ্জে গুলি করে বিকাশ এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই - মুক্ত আকাশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জার্মান থেকে ভাড়া করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চট্টগ্রামের খুলশীর আমবাগানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পৌঁছেছেন জুবায়দা রহমান আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের অভিজ্ঞ চিকিৎসক দল ঢাকায় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের দোয়া ও মোনাজাত একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে দেশ পরিচালনা করবো: জামায়াত বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে: জয়

সিরাজগঞ্জে গুলি করে বিকাশ এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৭ Time View

প্রকাশ্য দিবালোকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই রাউন্ড গুলি করে মোবারক হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মোবারক হোসেন উপজেলার ভুতগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আজ (১৭ ডিসেম্বর) সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, শুক্রবার রাতে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে উপজেলার ভুতগাছা এলাকায় পেট্রল পাম্পের পাশে এ ঘটনাটি ঘটেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আরও বলেন, ছিনতাইয়ের শিকার মোবারক আগে বিকাশের এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে নিজেই বিকাশের মাধ্যমে গ্রাহকের টাকা লেনদেন করেন। রাতে তিনি একটি ব্যাগে করে টাকা নিয়ে উপজেলার শ্রীকোলা মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দুইটি মোটরসাইকেল তাকে ফলো করছিল। তিনি পেট্রল পাম্পের কাছে এলে মোটরসাইকেল দুইটি তাকে সামনে থেকে আটকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় মোবারক ব্যাগটি টেনে ধরে রাখালে ছিনতাইকারীরা চাকু বের করে ফিতা কেটে ব্যাগটি নিয়ে যায়। এ অবস্থায় মোবারক ছিনতাইকারীদের একজনকে আটকে রাখার চেষ্টা করলে তারা দুই রাউন্ড গুলি করে পালিয়ে যান। এ ঘটনায় মোবারকের বাম পায়ে ইনজুরি হয়েছে।

গুলির শব্দে স্থানীয়রা গিয়ে দেখে মাটিতে মোবারক পড়ে আছে। পরে স্থানীয়রা ব্যবসায়ীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ক্ষতস্থানে গুলি আছে কিনা সেটি জানা যায়নি। ওসি আরও বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে একটি মোটরসাইকেল ও একটি চাকু পাওয়া গেছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। সুস্থ হলে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর জবানবন্দি নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই