রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে বলেছেন, তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না। অভিজিৎ এএনআইকে এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে দিপকে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন।
এর আগে এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।
যন্তর মন্তরে আজকের বিক্ষোভে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির যোগ দেয়ার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় দিপকেসহ অন্যান্য নেতারা আগেই ঘোষণা দিয়েছিলেন, ১০ অক্টোবর যন্তর মন্তর ২.০-তে অংশ নেবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।
আন্দোলনে শরিক হতে ভারতে এসে ধ্রুব রাঠি নিজেও বলেছেন, ‘এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। ১০ তারিখে কেউ দিল্লি আসতে ভুলবেন না।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...