রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিমকে সিটিএসবিতে বদলির পর, এবার বদলি করা হয়েছে খুলনায়! বরগুনায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির প্রতিবাদে প্রথমে মানববন্ধন, এর পর হামলা! ভারতে ইসির পদত্যাগের দাবীর আন্দোলন ফুঁসে উঠেছে, বিরোধী দলের প্রথম সারির নেতাদের আটক আগামী রমজানে খাদ্যপণ্য সরবরাহে কোন সমস্যা হবেনা: খাদ্যমন্ত্রী গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, নতুন সনাক্ত ১৬৩১ দিল্লিতে আন্দোলনকারীদের চলছে ব্যাপক সংঘর্ষ, মমতা, অভিজিৎ সহ শীর্ষ নেতাদের গ্রেফতার শেখ হাসিনাকে আশ্রয় ও প্রশ্রয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নে বড় বাধা: মুশফিক তেলাপোকা পার্টির বিক্ষোভকে ঘিরে, ইন্টারনেট সেবা বন্ধ, ব্যাপক ধরপাকড় আমি গ্রেপ্তারের জন্য প্রস্তুত,ককরোচ পার্টির নেতা অভিজিৎ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, নতুন সনাক্ত ১৩০০

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিমকে সিটিএসবিতে বদলির পর, এবার বদলি করা হয়েছে খুলনায়!

মুক্ত আকাশ ডেস্ক / ১৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সিএমপির খুলশী থানার ওসি আব্দুর রহিমকে এবার সিটিএসবি থেকে বদলি করা হয়েছে খুলনায়।

গতকাল বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে থেকে তার এই বদলির আদেশ জারি করা হয়।

এদিকে খুলশী থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের দোসর হিসাবে একাধিক মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ আদালতে মামলা পর্যন্ত পর্যন্ত করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন।

ওসি রহিম খুলশী থানায় দায়িত্ব পালনকালে, খুলশী থানার বিভিন্ন জায়গায়, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করলেও তাদের গ্রেফতার না করে, উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করার অভিযোগ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সর্বশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনে স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিলের উপস্থিতির অভিযোগ তুলে, কিছু অনলাইন গণমাধ্যমের সহযোগিতায় ভারপ্রাপ্ত মেয়র ডা. শাহাদত হোসেনকে বিতর্কিত করতে মন গড়া সংবাদ পরিবেশন করিয়েছে ওসি রহিম, এবং ওসি রহিমের পক্ষ নিয়ে নিষিদ্ধ সংগঠনের অস্ত্রধারী ছাত্রলীগ ক্যাডার নুরুল আজিম রনি সহ আ,লীগের বিভিন্ন পেজ থেকে পোস্ট দেওয়া হয়।

২০২২ সালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় দায়িত্ব পালনকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকীতে অসহায় দুস্তদের মধ্যে বিতরণের জন্য খিচুড়ি পাতিল সহ তুলে নেওয়ার অভিযোগও রয়েছে ওসি রহিমের বিরুদ্ধে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...