শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
চট্টগ্রামে মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ১ সদস্য গ্রেফতার ২২ ঘন্টা পর হওয়ার পর কুমিল্লায় দূর্ঘটনা কবলিত ট্রেন চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, নিষিদ্ধ সংগঠনের কর্মী আবু বকর গ্রেফতার রাজধানীর বিভিন্ন থানা এলাকার অভিযানে গ্রেফতার ৫১৮ খুলশীর বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেল ও পুলিশ সদস্য সহ গ্রেফতার ৪ মাগুরায় পৌর যুবদলের আহ্বায়ককে গুলি করে হত্যা সুবিধাভোগী ও হাইব্রিডদের উত্থানের প্রধান টার্গেটে, ১৭ বছর রাজপথের ত্যাগীরা! মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অতিরিক্ত ডিআইজি জহিরের বাসার অভিযানে মাদক সহ গ্রেফতার ৮৪

২২ ঘন্টা পর হওয়ার পর কুমিল্লায় দূর্ঘটনা কবলিত ট্রেন চলাচল স্বাভাবিক

মুক্ত আকাশ ডেস্ক / ৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম: কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধারকাজ শেষে রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করার স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

আজ (২২ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

গতকাল (২১ অক্টোবর) বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি নাঙ্গলকোট উপজেলার নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়।

এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল অব্যাহত ছিল।

দুর্ঘটনার পর রেলপথ সচল করতে উদ্ধারকাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এরপর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে সরিয়ে নেওয়া হলে দুপুর ১২টা ২০ মিনিট থেকে আপলাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া, তিনি বলেন, প্রাথমিক দুর্ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এবং দুর্ঘটনার কারন অনুসন্ধান করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কতৃপক্ষ।

চার সদস্যের তদন্ত কমিটির কর্মকর্তারা হলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...