বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
রাজধানীর বিভিন্ন থানা এলাকার অভিযানে গ্রেফতার ৫১৮ খুলশীর বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেল ও পুলিশ সদস্য সহ গ্রেফতার ৪ মাগুরায় পৌর যুবদলের আহ্বায়ককে গুলি করে হত্যা সুবিধাভোগী ও হাইব্রিডদের উত্থানের প্রধান টার্গেটে, ১৭ বছর রাজপথের ত্যাগীরা! মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অতিরিক্ত ডিআইজি জহিরের বাসার অভিযানে মাদক সহ গ্রেফতার ৮৪ জ্বালানি সংকট কাটিয়ে অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী ইসলামে হিন্দুধর্মের উৎসব ও আমাদের তরুণ সমাজ গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪৮ সৌদি আরবে নিয়মিত হুতি বিদ্রোহীর হামলায় ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল

মাগুরায় পৌর যুবদলের আহ্বায়ককে গুলি করে হত্যা

মুক্ত আকাশ ডেস্ক / ৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: মাগুরায় মোটরসাইকেলে এসে পৌর যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

আজ (২১ অক্টোবর) বুধবার ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শাকের হোসেন। তিনি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শাকের মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেস-এর কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন শাকের। বুধবার ভোর ৫টার দিকে দুজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সেখানে আসেন। তাদের মধ্যে একজন বাইরে মোটরসাইকেলে অপেক্ষা করতে থাকেন। অপরজন ভেতরে প্রবেশ করে
যুবদল নেতাকে গুলি করে পালিয়ে যান।

শাকেরের মামা রানা মোল্লা বলেন, ‘আমার ভাগনে বুধবার ভোর ৫টার দিকে রয়েল এক্সপ্রেস কাউন্টারে অবস্থান করছিল। এ সময় বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যান।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডিসহ একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...