বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে নিয়মিত হুতি বিদ্রোহীর হামলায় ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় কিশোর বিরোধী অভিযানে ১২৩৫ জন কিশোর গ্যাং অপরাধী গ্রেফতার গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, নতুন সনাক্ত ২১৬৭ সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মুক্তি পেয়ে পুরো ভারতবর্ষে চড়িয়ে দেওয়ার হুশিয়ারী দিয়েছে ককরোচ পার্টির নেতা অভিজিৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ , দিল্লির রাস্তা থেকে পুলিশ সরিয়ে ইন্টারনেট সেবা চালু করুন গেটাফেকে ৩.০ গোলে হারিয়ে বার্সেলোনার জয়

সৌদি আরবে নিয়মিত হুতি বিদ্রোহীর হামলায় ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল

মুক্ত আকাশ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন সৌদিগামী যাত্রী। রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণার পর এসব যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

আজ (১৩ অক্টোবর) মঙ্গলবার সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষিতে বাতিল হওয়া ৬১ ফ্লাইটের মধ্যে ডিরেক্ট ফ্লাইট ২২টি আর ট্রানজিট ফ্লাইট ৩৯টি। সবমিলিয়ে ৬১টি ফ্লাইটের প্রায় ৯ হাজার ২৬৯ জন যাত্রী সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যেতে পারেননি।

এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে।
বেবিচক সূত্র জানিয়েছে, বাতিল হওয়া ডিরেক্ট ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের ৯, ইউএস বাংলার ২, সৌদি এয়ারলাইন্সের ৪ ও রিয়াদ এয়ারওয়েজের ৭। আর ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬, সালাম এয়ারের ৩, এমিরেটস এয়ারলাইন্সের ৯, ইজিপ্ট এয়ারের ১, কাতার এয়ারওয়েজের ৫ ও ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট বাতিল হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইউএস বাংলা এয়ারলাইন্স ২১শে অক্টোবর পর্যন্ত আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ তারিখ পর্যন্ত রিয়াদগামী সব ধরনের ফ্লাইট বাতিল করেছে।

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের কেউ জানেন না কবে তারা সৌদি যেতে পারবেন। কবে আবার ফ্লাইট স্বাভাবিক হবে। হতাশা, অনিশ্চয়তা নিয়ে যাত্রীদের কেউ কেউ বিমানবন্দরে নির্ঘুম সময় কাটাচ্ছেন। আবার কেউ হোটেলে থাকছেন। আবার অনেকেই বাড়ি চলে যাচ্ছেন।

মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়া বেশির ভাগই যাত্রীই শ্রমিক। তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই যা দিয়ে ঢাকায় অবস্থান করবেন। টিকিটের টাকা নিয়ে অনেকেই চিন্তিত। কারণ এয়ারলাইন্সগুলো যদি টিকিট রিফান্ড না করে তবে অনেকেই বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...