রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
গেটাফেকে ৩.০ গোলে হারিয়ে বার্সেলোনার জয় রিয়াদ কিং খালেদ বিমানবন্দরে ইয়ামেনের হুতি বিদ্রোহীদের হামলায় ২ বাংলাদেশি সহ নিহত ১২ সিইসির সাথ মোদি সরকারেরও পতন হবে, আন্দোলন চালিয়ে যাওয়া আহ্বান রাহুল গান্ধীর ট্রাম্পের ওপর ভরসা না করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিমকে সিটিএসবিতে বদলির পর, এবার বদলি করা হয়েছে খুলনায়! বরগুনায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির প্রতিবাদে প্রথমে মানববন্ধন, এর পর হামলা! ভারতে ইসির পদত্যাগের দাবীর আন্দোলন ফুঁসে উঠেছে, বিরোধী দলের প্রথম সারির নেতাদের আটক আগামী রমজানে খাদ্যপণ্য সরবরাহে কোন সমস্যা হবেনা: খাদ্যমন্ত্রী গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, নতুন সনাক্ত ১৬৩১ দিল্লিতে আন্দোলনকারীদের চলছে ব্যাপক সংঘর্ষ, মমতা, অভিজিৎ সহ শীর্ষ নেতাদের গ্রেফতার

গেটাফেকে ৩.০ গোলে হারিয়ে বার্সেলোনার জয়

মুক্ত আকাশ ডেস্ক / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে জয়যাত্রা বজায় রাখলো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে গেটাফের বিরুদ্ধে ৩-০ গোলের সহজ জয় তুলে নিলো কাতালানরা।

চলতি মৌসুমে ম্যাচের শেষ করা সবগুলো খেলাতেই জয়ের মালা পড়লো হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের বাঁশি বাজার প্রথম মিনিটেই জালের দেখা পায় বার্সা। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের এক দারুণ শটে দলকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। এরপরও চাপ বজায় রেখে একের পর এক আক্রমণ সাজায় স্বাগতিকরা। ম্যাচের ২৯ মিনিটে জেসুসের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির আগে গেটাফে দু-একটি চেষ্টা করলেও তা সামলে নেন বার্সা গোলকিপার হোয়ান গার্সিয়া।

দ্বিতীয়ার্ধেও বল দখলের লড়াইয়ে প্রভাব বজায় রাখে ফ্লিকের দল। ৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন কারিম আদিয়েমি ও পেদ্রি। ৭২ মিনিটে কর্নার থেকে লামিন ইয়ামালের বাড়ানো দারুণ এক ক্রস থেকে শটে গেটাফের জাল খুঁজে নেন জুলস কুন্দে। ভিএআর রিভিউয়ের পর গোলটির চূড়ান্ত অনুমোদন মেলে।

ম্যাচের শেষ দিকে ইয়ামাল ও পেদ্রিদের কিছু শট লক্ষ্যভ্রষ্ট হলেও গেটাফেকে একেবারেই ম্যাচে ফিরতে দেয়নি স্বাগতিকরা।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...