রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতীয় গণমাধ্যম ভুলভাবে প্রকাশ করেছে গোপালগঞ্জে অস্ত্র প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেওয়ায় ব্যাক্তি ছাত্রদল কর্মী! জন্মদিনে শিশুদের আবদার করা খেলার সামগ্রী উপহার দিলেন: প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আ,লীগ ও ভারতের অধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে আশুলিয়ায় ৪০ গার্মেন্টস বন্ধ ঘোষণা রাজধানীর বিভিন্ন গার্মেন্টস এরিয়ায়, ৩৪ প্লাটুন বিজিবি ও দুর্বৃত্তদের সনাক্ত করতে আকাশে উড়ছে ড্রোন নিষিদ্ধ সংগঠনের নেতা খুলনার কচি গ্রেফতার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কোনভাবেই সফল হবে না: ডিআইজি রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী সহ গ্রেফতার ৫৩৪

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ

মুক্ত আকাশ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: বেতন বাড়ানোর দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। রবিবার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের চেষ্টা করেন। এ সময় তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

আজ (২২ নভেম্বর) রবিবার বেলা ১১টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে মিছিল করতে থাকেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় পাঁচ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়লে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান।

একপর্যায়ে আশপাড়া মোড়ে সাবলাইম কারখানার সামনে শ্রমিকেরা অবস্থান নেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকদের আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হলে বেলা ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শিল্পাঞ্চলে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হওয়া এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...