রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ফ্যাসিস্ট আ,লীগ ও ভারতের অধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে আশুলিয়ায় ৪০ গার্মেন্টস বন্ধ ঘোষণা রাজধানীর বিভিন্ন গার্মেন্টস এরিয়ায়, ৩৪ প্লাটুন বিজিবি ও দুর্বৃত্তদের সনাক্ত করতে আকাশে উড়ছে ড্রোন নিষিদ্ধ সংগঠনের নেতা খুলনার কচি গ্রেফতার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কোনভাবেই সফল হবে না: ডিআইজি রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী সহ গ্রেফতার ৫৩৪ গণহত্যায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ঘোষিত রায় নিশ্চিত করতে বদ্ধপরিকর জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফ্যাসিস্ট আ,লীগ ও ভারতের অধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে

মুক্ত আকাশ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার, ভারতীয় আধিপত্যবাদের অবসান, ফ্যাসিবাদ নিষিদ্ধ এবং দুর্নীতি ও চাঁদাবাজি দমনের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

আজ (১৪ নভেম্বর) শনিবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদের বিচার ও তাদের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা চরম অবহেলার শিকার হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, বড় রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে এবং মাঠপর্যায়ের কর্মীদের আটকের পর দ্রুত জামিন দেওয়া হচ্ছে, যা শহিদের রক্তের সঙ্গে প্রতারণার শামিল।

বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর কাছ থেকে জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদ নিষিদ্ধের প্রশ্নে যে আপসহীন ভূমিকা প্রত্যাশিত ছিল, তা দেখা যাচ্ছে না। শহিদ পরিবার ও আহতদের প্রতি দায়বদ্ধতা থেকে সব রাজনৈতিক শক্তিকে দলীয় হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে খোমেনী ইহসান বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে আর আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না।

তিনি দেশের স্বার্থবিরোধী সব দ্বিপক্ষীয় চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান। পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের ক্ষেত্রে নেওয়া বিভিন্ন উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। দাবি আদায়ে ভারতীয় পণ্য বর্জন এবং সীমান্ত অভিমুখে লংমার্চের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি বলেন, দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনতে হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে ফ্যাসিবাদের দোসরদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্র গঠন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...