রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ফ্যাসিস্ট আ,লীগ ও ভারতের অধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে আশুলিয়ায় ৪০ গার্মেন্টস বন্ধ ঘোষণা রাজধানীর বিভিন্ন গার্মেন্টস এরিয়ায়, ৩৪ প্লাটুন বিজিবি ও দুর্বৃত্তদের সনাক্ত করতে আকাশে উড়ছে ড্রোন নিষিদ্ধ সংগঠনের নেতা খুলনার কচি গ্রেফতার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কোনভাবেই সফল হবে না: ডিআইজি রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী সহ গ্রেফতার ৫৩৪ গণহত্যায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ঘোষিত রায় নিশ্চিত করতে বদ্ধপরিকর জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আশুলিয়ায় ৪০ গার্মেন্টস বন্ধ ঘোষণা

মুক্ত আকাশ ডেস্ক / ৫২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধে পাশাপাশি ৮,টি ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

আজ (১৪ নভেম্বর শনিবার সকালে কারখানাগুলোর সামনে বন্ধ রাখার নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়া একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে আরও ৮টি পোশাক কারখানা।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে—ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু মুক্তআকাশ২৪.কমকে বলেন, ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আর ৮টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...