রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ফ্যাসিস্ট আ,লীগ ও ভারতের অধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে আশুলিয়ায় ৪০ গার্মেন্টস বন্ধ ঘোষণা রাজধানীর বিভিন্ন গার্মেন্টস এরিয়ায়, ৩৪ প্লাটুন বিজিবি ও দুর্বৃত্তদের সনাক্ত করতে আকাশে উড়ছে ড্রোন নিষিদ্ধ সংগঠনের নেতা খুলনার কচি গ্রেফতার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কোনভাবেই সফল হবে না: ডিআইজি রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী সহ গ্রেফতার ৫৩৪ গণহত্যায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ঘোষিত রায় নিশ্চিত করতে বদ্ধপরিকর জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী সহ গ্রেফতার ৫৩৪

মুক্ত আকাশ ডেস্ক / ৫০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় এবং এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (১২ নভেম্বর) বৃহস্পতিবার দিনভর রাজধানীর বিভিন্ন থানা এলাকার এই অভিযানে ৫৩৪, জনকে গ্রেফতারের পাশাপাশি অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ককটেল, জাল টাকা ও মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুরে ১৪৭ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, লালবাগ বিভাগে ৬০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৫০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন এবং রমনা বিভাগে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর বাইরে গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়।

এর মধ্যে রয়েছে তিনটি তাজা ককটেল, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল। এ ছাড়া ১ হাজার টাকা মূল্যমানের ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ নাশকতা পরিকল্পনাকারী নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

আপনার মন্তব্য প্রদান করুন...