শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কুমিল্লায় জুমার খুতবা চলাকালে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৮ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, বাসে আগুন কক্সবাজারে পর্যটন হোটেলে আবারও আগুন ফ্যাসিস্ট হাসিনা দেশে ফেরা নিয়ে মাইকিং, নিষিদ্ধ সংগঠনের ২ জন গ্রেফতার চট্টগ্রামে মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ১ সদস্য গ্রেফতার ২২ ঘন্টা পর হওয়ার পর কুমিল্লায় দূর্ঘটনা কবলিত ট্রেন চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, নিষিদ্ধ সংগঠনের কর্মী আবু বকর গ্রেফতার রাজধানীর বিভিন্ন থানা এলাকার অভিযানে গ্রেফতার ৫১৮ খুলশীর বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেল ও পুলিশ সদস্য সহ গ্রেফতার ৪

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, বাসে আগুন

মুক্ত আকাশ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গতকাল (২৩ অক্টোবর) শুক্রবার দিবাগত-রাতে উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। এতে আরও দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভাতে এলে সেটিকেও আটকে দেওয়া হয়। ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করতে করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...