বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অতিরিক্ত ডিআইজি জহিরের বাসার অভিযানে মাদক সহ গ্রেফতার ৮৪ জ্বালানি সংকট কাটিয়ে অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী ইসলামে হিন্দুধর্মের উৎসব ও আমাদের তরুণ সমাজ গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪৮ সৌদি আরবে নিয়মিত হুতি বিদ্রোহীর হামলায় ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় কিশোর বিরোধী অভিযানে ১২৩৫ জন কিশোর গ্যাং অপরাধী গ্রেফতার গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, নতুন সনাক্ত ২১৬৭ সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

মুক্ত আকাশ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে বড় হারের ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপকে ৩৩–২০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ১৭–৫ গোলের বড় লিড নেয় স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার শিষ্যরা। বিরতির পর মালদ্বীপ ব্যবধান কমানোর চেষ্টা করলেও স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলের সামনে আর পেরে ওঠেনি। দলের হয়ে একাই সর্বোচ্চ ৮ গোল করে ম্যাচসেরা হয়েছেন সানজিদা আক্তার।

এছাড়া মিষ্টি খাতুন ও সাকিবা শাম্মী ৪টি করে এবং অধিনায়ক ইসমেতারা নিশি ৩টি গোল করেন। টুর্নামেন্টে নেপালকে হারিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে বড় জয়ে ফাইনালে পা রাখল তারা। আগামী পরশু বেলা ৩টায় শিরোপা নির্ধারণী ফাইনালে আবারও সেই ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...