শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ০১ (এক) জন সদস্য গ্রেফতার; চোরাইকৃত ০৮টি মোবাইল, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার।
গতকাল (২১ অক্টোবর) বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির কোতোয়ালী থানাধীন চৈতন্য গলি কাঁচাবাজারস্থ বিসমিল্লাহ বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় ৬নং কক্ষে অভিযান পরিচালনা করে আইএমইআই পরিবর্তনকারী চক্রের সদস্য মোঃ আব্দুল মান্নান প্রকাশ আসিফ (২৪), পিতা-বদিউল আলমকে গ্রেফতার করে।
চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে, মামলা নং-৫৭, তারিখ-২২/১০/২০২৬ খ্রিঃ, ধারা-৪১১ পেনাল কোড, তৎসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১(২)/২২(২)/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...